ইন্দোনেশিয়ার সঙ্গে দুর্দান্ত ড্র করল বাংলাদেশের মেয়েরা
ফিফা র্যাংকিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ত্রিদেশীয় টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (৩১ মে) জর্দানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক ফুটবল খেলেছেন পিটার বাটলারের শিষ্যরা। এই ম্যাচটি ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম, যেখানে মনিকা, ঋতুপর্ণারা রক্ষণভাগ আগলে রেখে একাধিক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেন। যদিও সুযোগ তৈরি হলেও গোলের দেখা মেলেনি। ইন্দোনেশিয়া ম্যাচে ৯টি শটের চারটি লক্ষ্যে রাখতে পারলেও, বাংলাদেশ ১৫টি আক্রমণের সাতটি শট লক্ষ্যে রাখে। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোলের দেখা পাননি তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমারা। প্রথমার্ধে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়। ৮০ মিনিটে ওক্তাভিয়ানি রেভার একটি জোরালো শট বাঁ দিক থেকে রুপনা চাকমা দারুণ দক্ষতায় ঠেকান। এরপর পাল্টা আক্রমণে ঋতুপর্ণা চামকাকে শট নেওয়ার আগেই প্রতিপক্ষ ক্লিয়ার করে দেয়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাচে সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে। পোস্ট ছেড়ে বেরিয়ে আসা রুপনার অনুপস্থিতিতে ক্লডিয়া আলেকসান্দ্রা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। পরক্ষণেই ইন্দোনেশিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ বাঁশিতে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের মাধ্যমে জর্দান সফরে আত্মবিশ্বাসী শুরু করল লাল-সবুজের মেয়েরা। ৩ জুন স্বাগতিক জর্দানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।