জাকের আলীর আনুষ্ঠানিক টি-টোয়েন্টি অভিষেকটা হয়েছে রাজকীয়। শ্রীলঙ্কার সাথে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারলেও টাইগার ভক্তদের কষ্ট অনেকটাই কমেছিল জাকেরের দুর্দান্ত ব্যাটিং দেখে। সেই থেকে সবার চোখ জাকেরের দিকে। আর জাকেরের দিকে করা চোখটা স্বাভাবিকভাবেই গেছে তার বোন সাংবাদিক শাকিলা ববির দিকেও। তিনি মূলত সাংবাদিক হিসেবে সিলেটে জাকেরের খেলার খবর সংগ্রহ করছেন। প্রথম টি-টোয়েন্টির পর জাকেরকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছিলেন তার বোন শাকিলা। এবার সেটাও যেনো গেলো উল্টে। এবার বিসিবির আয়োজনে জাকেরকে দেখা গেছে তার সাংবাদিক বোনকে প্রশ্ন করতে। যদিও ববিও তার ভাইকে প্রশ্ন করেছেন। তাদের আলাপেই উঠে এসেছে জাকেরের ক্রিকেটীয় গল্প। শাকিলা প্রথমে জাকেরের জাতীয় দলে খেলার অনুভূতি জানতে চান। ‘আসলে খুব ভালো একটা অনুভূতি। জাতীয় দলে খেলার স্বপ্ন সবার থাকে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল জাতীয় দলে খেলব, ম্যাচ জেতাব।... সবকিছু মিলিয়ে ভালো লাগছে।’ এভাবেই নিজের অনুভূতি জানান জাকের। আলাপের এক পর্যায়ে জাকের শাকিলার কাছে জানতে চান ‘ভাইকে জাতীয় দলে খেলতে দেখে তার কেমন লাগছে?’ শাকিলার বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশের মতো না। অনেক দিন ধরে চেয়েছি, সেই ছোটবেলা থেকেই। এটা অনেক ভালো লাগার মুহূর্ত। আপনি ভালো বুঝবেন, আপনি জানেন আমাদের ইচ্ছা কতটা ছিল। প্রেসবক্সে বসে চোখে পানি আসছিলো, বারবার মুছছিলাম। বাসায় সবাই টিভিতে খেলতে দেখে কান্না করছিলো। আমি মাঠে অমনই বসে ছিলাম।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।