এশিয়া কাপ ক্যারম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে এককে ব্রোঞ্জ পদক জিতেছেন হাফিজুর রহমান। মঙ্গলবার (৩০ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত একক ইভেন্টের সুইস লিগ পদ্ধতির খেলায় সাত রাউন্ড শেষে ১২ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়ে এই পদক জেতেন তিনি। এই ইভেন্টে ১৪ পয়েন্ট পেয়েছে ভারতের প্রশান্ত মোরে স্বর্ণ ও ১২ পয়েন্ট পেয়ে রুপা জেতেন শ্রীলঙ্কার মোহাম্মদ শহিদ হিলমি। হাফিজের সমান পয়েন্ট হলেও নেট পয়েন্টের ভিত্তিতে রুপা জেতেন শহিদ। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন এই অর্জনে বেশ উচ্ছ্বসিত, ‘২০১১ সালে দলগত বিভাগে রৌপ্য জিতেছিল বাংলাদেশ। এবারই প্রথম একক ইভেন্টে বাংলাদেশের কোন ক্যারম খেলোয়াড় ব্রোঞ্জপদক জিতলেন। এটা আমাদের নিয়মিত খেলা ও অনুশীলনের ফল।’ সাত দেশের খেলোয়াড়রা এই টুর্নামেন্ট অংশ নেন। এই ইভেন্টে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হেমায়েত মোল্লা ১০ পয়েন্ট পেয়ে ১১তম, মোহাম্মদ রবিন আলী ৮ পয়েন্ট পেয়ে ২৮তম, ছয় পয়েন্ট নিয়ে ফারজানা বানু ৪৩তম, সমান পয়েন্ট পেয়ে পরের স্থানে বিপ্লব রায়, ছয় পয়েন্টে শামসুন্নাহার মাকসুদা ৫৬তম, একই পয়েন্ট পেয়ে পরের স্থানে আফসানা নাসরিন এবং চার পয়েন্ট পেয়ে ৭৫তম হন সাবিনা আক্তার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।