যুব হকি বিশ্বকাপে গ্রুপপর্ব শেষে চলছে স্থান নির্ধারণী লড়াই। সেই পর্বেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বাংলাদেশের তরুণ তারকা আমিরুল। টুর্নামেন্টে নিজের তৃতীয় হ্যাটট্রিকসহ এবার ওমানের বিপক্ষে করলেন পাঁচ গোল। যা তাকে আরও উজ্জ্বল করেছে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা হিসেবে। বৃহস্পতিবার ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের যুবারা ওমানকে ১৩–০ ব্যবধানে বিধ্বস্ত করে। এই বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আমিরুল। পাঁচ গোল করে তার গোলসংখ্যা এখন দাঁড়াল ১২, যা বর্তমান টুর্নামেন্টে সর্বোচ্চ। স্পেনের ব্রুনো আভিলা ৮ গোল নিয়ে দ্বিতীয়, আর নিউজিল্যান্ডের জন্টি এলমেস ৭ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন। এদিন আমিরুল ছাড়াও দুর্দান্ত খেলেন দলের অন্যান্য সদস্যরাও। রাকিবুল হাসান করেন হ্যাটট্রিক, সাজু ও আবদুল্লাহ করেন দুটি করে গোল। একটি গোল করেন ওবায়দুল। এর আগে গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫–৩ গোলে হেরে শুরু করে বাংলাদেশ। এরপর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩–৩ ড্র এবং ফ্রান্সের বিপক্ষে ৩–২ গোলে হার। প্রথম দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন আমিরুল, আর ফ্রান্সের বিপক্ষেও করেছিলেন একটি গোল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।