দ্বিতীয়বারের মতো বাবা হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবং তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রমন। এই দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের খবর প্রকাশ্যে এনেছেন। পোস্টে তারা লেখেন,আমাদের স্বপ্নের কন্যা এসে গেছে, মায়া ম্যাক্সওয়েল।
এই পোস্টেটর পর বিশ্বজুড়ে সমর্থক ও ক্রিকেট অনুসারীদের কাছ থেকে তাৎক্ষণিক ও উষ্ণ সাড়া পায়। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই দম্পতিকে অভিনন্দন জানানো হয়। দিনভর খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘মায়া’ নামটি দ্রুত ট্রেন্ডিং হতে শুরু করে।
গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমনের লোগান ম্যাভেরিক ম্যাক্সওয়েল নামে এক পুত্রসন্তান রয়েছে। ২০২৩ সালে ১১ সেপ্টেম্বর তার জন্ম হয়। মায়া তাদের প্রথম কন্যা এবং দ্বিতীয় সন্তান। ২০১৩ সালের ডিসেম্বরে গ্লেন ম্যাক্সওয়েলে সঙ্গে ভিনি রমনের পরিচয় হয়। ২০১৭ সালের আগে তারা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি।
এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাদের আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন হয় এবং ২০২২ সালের ২৭ মার্চ মেলবোর্নে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই আয়োজনে তাদের উভয়ের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটেছিল। বিয়েতে দুটি ভিন্ন রীতিনীতি পালন করা হয়েছিল: একটি প্রথাগত খ্রিস্টান অনুষ্ঠান এবং অন্যটি তামিল ব্রাহ্মণ রীতি, যা রমনের ভারতীয় ঐতিহ্যকে সম্মান জানানোর জন্য আয়োজিত হয়েছিল।
ম্যাক্সওয়েল উভয় অনুষ্ঠানেই পূর্ণভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তামিল ব্রাহ্মণ রীতির উদযাপনের সময় ঐতিহ্যবাহী সোনালি শেরওয়ানি পরেন। দুটি ভিন্ন রীতির এই বিবাহ অনুষ্ঠানটি সে সময় ব্যাপক প্রচার পেয়েছিল এবং দুটি সংস্কৃতির এক অর্থবহ মেলবন্ধন হিসেবে সমাদৃত হয়েছিল।
ম্যাক্সওয়েল ২০২৫ সালের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। ১৪৯টি ম্যাচে তিনি ৩,৯৯০ রান এবং ৭৭টি উইকেট সংগ্রহ করেন। এরপর থেকে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগী হন। তিনি উদ্বোধনী ‘ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ’-এ ‘বেলফাস্ট উলভস’-এর সহ-মালিক ও অধিনায়ক উভয় ভূমিকাতেই রয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।