কাজী সালাউদ্দিন ও কিরণের পদত্যাগ দাবি সাবেক নারী ফুটবলারদের
কাজী সালাউদ্দিন ও কিরণের পদত্যাগ দাবি সাবেক নারী ফুটবলারদের
BD HIGHLIGHTS
শেখ হাসিনার পতনের পর দাবি উঠেছে দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর। সেই সঙ্গে দাবি উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ চেয়ার আগলে রাখা কাজী সালাউদ্দিন ও নারী ফুটবলের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের। সেই দাবিতেই শনিবার বাফুফে ভবনের সামনে হাজির হয়ে স্লোগান দিয়েছেন সাবেক নারী ফুটবল দলের অধিনায়ক ডালিয়া আক্তার। বাংলাদেশ মহিলা ফুটবল খেলোয়াড় কর্মকর্তাবৃন্দের ব্যানারে এই আন্দোলনে যোগ দেন অনেক নারী। বহুদিন ধরেই তাদের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠনগুলো। পরে সরকার পতনের পর পদত্যাগ করেন বাফুফের সহ-সভাপতি সালাম মুর্শেদী। তখন ভাবা হচ্ছিল কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণও হাঁটতে পারেন একই পথে। তবে সেটি যে হচ্ছে না তা স্পষ্ট করে জানিয়ে দেন কাজী সালাউদ্দিন। তার এমন ঘোষণার পর ফের আন্দোলনে নেমেছে নারী ফুটবলাররা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।