কোটা আন্দোলন : দেশের পরিস্থিতি নিয়ে যা বললেন তামিম, মাহমুদউল্লাহ
কোটা আন্দোলন : দেশের পরিস্থিতি নিয়ে যা বললেন তামিম, মাহমুদউল্লাহ
BD HIGHLIGHTS
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চরম অস্থিরতা বিরাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এবার সেই দলে যোগ দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার সন্ধ্যায় তামিম ইকবাল লেখেন, 'আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনও রক্তপাত, কোনও মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।' রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কোটা আন্দোলন নিয়ে মুখ খুলেন মাহমুদউল্লাহ। সেই পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, 'আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমিন।' মাহমুদউল্লাহ ছাড়াও এ দিন পোস্ট শেয়ার করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি লিখেছেন, 'শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনও মৃত্যুই কাম্য নয়, যে কোনও উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।'
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।