গোল করে নেপালে শহীদ সাঈদ-মুগ্ধকে স্মরণ করলেন মিরাজুল
গোল করে নেপালে শহীদ সাঈদ-মুগ্ধকে স্মরণ করলেন মিরাজুল
BD HIGHLIGHTS
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথম বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো ক্রীড়া দলের খেলা চলছে। নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের যুবারা। ম্যাচের ১৮ মিনিটে লঙ্কানদের বিপক্ষে গোল করেই ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী আবু সাঈদ ও মীর মুগ্ধকে স্মরণ করেছেন বাংলাদেশ দলের মিরাজুল ইসলাম। আজ নেপালে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার রক্ষণকে ফাঁকি দিয়ে রাব্বি হোসেন বক্সের মধ্যে ক্রস ফেললে মিরাজুল বাকি কাজটা সারেন। আন্দোলনের সময় এই দুজন ছাড়াও আরও অগনিত মানুষ শহীদ হয়েছেন। তবে মুগ্ধ-সাঈদের শহীদ হওয়া ছিল টার্নিং পয়েন্ট। এরপর রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। এক দফা দাবি আদায়ের জন্য প্রাণ দেন শত শত মানুষ। পতন হয় সরকারের। বিজয় হয় ছাত্র-জনতার। যে কারণে সাঈদ ও মুগ্ধকে দেশের সর্বস্তরেই বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। আজ খেলার মাঠেও তাদের স্মরণ করা হলো। ম্যাচের ১৬তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মিরাজ। গোলের পর উদযাপনের সময় টেন্ট থেকে একটি টি-শার্ট দেওয়া হয় তাকে। জার্সির ওপর সেটি পরে উদযাপন করেন মিরাজ। যেখানে লেখা ছিল ‘মুগ্ধ এবং আবু সাঈদ এর মরণে মনে রেখ যুদ্ধ করে দেশ পেয়েছি?’ অবশ্য এমন অভিনব উদযাপনের পর এখন শাস্তির শঙ্কা রয়েছে। আন্তর্জাতিক ম্যাচে খেলা বহির্ভূত কিছু প্রদর্শন নিষিদ্ধ বিশেষত রাজনৈতিক বা অন্য কিছু। মিরাজের এমন উদযাপন শাস্তির আওতায় পড়ার সম্ভাবনা রয়েছে। এটা নির্ভর করছে ম্যাচ কমিশনারের রিপোর্টের ওপর। ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে মূলত এই শাস্তি হয়। অনেক সময় সংশ্লিষ্ট খেলোয়াড় জরিমানা, নিষেধাজ্ঞা, আবার সংশ্লিষ্ট ফেডারেশন জরিমানা সতর্কের মধ্যে পড়ে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।