BD Highlights
খেলা

ঘরের মাঠে হারলো কিংস

ঘরের মাঠে হারলো কিংস

ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় বরাবরই অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস। ঘরের মাঠে কিংসকে প্রথম হারিয়েছিল মোহামেডান। আজ দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি গড়লো ফর্টিস। ফেডারেশন কাপে মঙ্গলবার কিংসকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘এ’ গ্রুপে টেবিলের শীর্ষস্থানে ফর্টিস। সমান ম্যাচে ৩ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় দুইয়ে ব্রাদার্স ইউনিয়ন, তিন নম্বরে বসুন্ধরা কিংস। এক ম্যাচ খেলা পুলিশ এফসি ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। টেবিলের তলানিতে থাকা ঢাকা ওয়ান্ডারার্স এক ম্যাচ খেলে হারের মুখ দেখায় কোনো পয়েন্ট পায়নি। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতিত পর ৭১ মিনিটে ডেডলক ভাঙেন ফর্টিসের উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েভ। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড মো. আবদুল্লাহ। গ্রুপের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাদার্স ইউনিয়ন। হ্যাটট্রিকের দেখা পেয়েছেন গাম্বিয়ার ফরোয়ার্ড মুস্তাফা দ্রাম্মেহ এবং সাজ্জাদ হোসেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন