এবারের বিপিএলে চট্টগ্রাম পর্ব হচ্ছে না। সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে ওই ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে। ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও তা এখন হবে ১২ জানুয়ারি। এরপর বিপিএল চলে যাবে ঢাকায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েই গতকাল ৩০ ডিসেম্বর খেলা বন্ধ ছিল। আর আজ ৩১ জানুয়ারি সূচির ধারাবাহিকতা রাখতে একদিনের বিরতি ছিল। তার মানে ২ দিনের জন্য খেলা পিছিয়ে গেছে। এদিকে সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। বেগম জিয়ার মৃত্যু এবং একদিন নির্ধারিত বিরতিসহ খেলা বন্ধ থাকায় সিলেট পর্ব এখন ৪ জানুয়ারি শেষ হবে। ওদিকে চট্টগ্রাম পর্ব শুরুর কথা ছিল ৫ জানুয়ারি। ফলে সিলেটের পর চট্টগ্রাম পর্বে খেলা শুরুর মাঝে কোনো বিরতি না থাকায় কিছুতেই ৫ জানুয়ারি খেলা শুরু সম্ভব না। আর বিরতি দিয়ে খেলা শুরু করতে গেলেও ঢাকার সূচিতে পরিবর্তন আসবে। সব মিলিয়ে বেশ ঝামেলা পোহাতে হবে। এ জন্য শেষ পর্যন্ত চট্টগ্রাম পর্বের খেলা সিলেটেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।