বসুন্ধরা গ্রুপ প্রিমিয়ার লিগে দাপুটে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আসরের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করেছেন জারেদ খাসা ও রাকিব হোসেন। শুক্রবার কিংস অ্যারেনায় এগিয়ে যেতে মাত্র তিন মিনিট সময় নেয় স্বাগতিকরা। মিগেল ফেরেইরার পাস থেকে ডেডলক ভাঙেন খাসা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। সেই ফাহিমের পাস থেকেই গোলের খাতায় ২৯ মিনিটে নাম লেখান মিগেল। বিরতির আগে আরও একটি গোলের দেখা পায় কিংস। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন খাসা। দ্বিতীয়ার্ধে ম্যাচের আলো কেড়ে নেন রাকিব হোসেন। তার আগে অবশ্য ব্যবধান ৫-০ করেন মজিবুর রহমান জনি। এর তিন মিনিট পরই নিজের প্রথম গোলের দেখা পান রাকিব। ৮৪ মিনিটে দ্বিতীয়বার জাল কাঁপান গত মৌসুমে ১০ গোল করা এই ফরোয়ার্ড। হাইভোল্টেজ লড়াইয়ের আগে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিল কিংস। আগামী ৬ ডিসেম্বর আসরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে তারা। যদিও মোহামেডানও নিজেদের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে। একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা ওয়ান্ডারার্সকে আজ ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।