এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে চাইনিজ তাইপেকে হারানোর কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু বড় ব্যবধানে হারায় বাংলাদেশের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। শুক্রবার জর্ডানের আকাবায় ম্যাচ চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ টুর্নামেন্টের বাছাইপর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে এগিয়ে থেকে ৮৯ মিনিটে গোল হজম করে ড্র। চাইনিজ তাইপের কাছে তো পুরো বিধ্বস্তই হতে হয়েছে। এক বছরে বাংলাদেশের ভিন্ন তিনটি দলের এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ইতিহাসটা হলো না। জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচের ৯তম মিনিটে লিড পায় চাইনিজ তাইপে। বক্সে বাংলাদেশি ডিফেন্ডার অযথা ফাউল করায় বাংলাদেশের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল আদায় করেন তাইপের উ ক্যাই-শুয়ান। ৩৪তম মিনিটে ফ্রি–কিক থেকে উড়ে আসা বল দারুণভাবে জালে জড়ান তাইপের মিডফিল্ডার চুং ইউন চিয়েন। বিরতির পর বাংলাদেশ আরও ৩টি গোল হজম করে। ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়। ম্যাচের বাকি সময় সেভাবে লড়াই করতে পারেনি বাংলাদেশ। আরও ২ গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে এএফসি অ-১৭ টুর্নামেন্টের মুল পর্ব নিশ্চিত করেছে চাইনিজ তাইপে। গত জুলাইয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পর আগস্টে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছিল। শুক্রবার অর্পিতারা জিতলে বাংলাদেশের তিনটি নারী দল এশিয়া কাপে খেলার কৃতিত্ব অর্জন করত।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।