ওমানের রাজধানী মাসকটে যুব এশিয়া কাপ হকির পুরুষ আসর শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে মহিলাদের আসর। টুর্নামেন্টের প্রথম দিনেই বাংলাদেশ শক্তিশালী চীনের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে বাংলাদেশ ১৯ গোল হজম করেছে, একটিও শোধ করতে পারেনি। ম্যাচের শুরু থেকেই চীনের আধিপত্য ছিল। প্রথম কোয়ার্টারেই চীন ৬ গোল করে। পরের কোয়ার্টারে আরো চার গোল করে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে আরো ৪ গোল হলে ব্যবধান দাঁড়ায় ১৪-০। শেষ কোয়ার্টারেও কমেনি চীনের গোল ক্ষুধা। চতুর্থ কোয়ার্টারে আরো পাঁচ গোল করলে ১৯-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে প্রথমবারের মতো খেলছে। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য যোজন যোজন। প্রথম ম্যাচেই সেটা স্পষ্ট হয়েছে। আগামীকাল বাংলাদেশের আরেক ম্যাচে প্রতিপক্ষ ভারত। যুব এশিয়া কাপে পুরুষদের পর্ব খুব ভালো হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ নিশ্চিতের পাশাপাশি টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করেছে তারা। বাংলাদেশের পুরুষরা যুব এশিয়া কাপে ওমানের বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছিল। গ্রুপে ১-১ গোলে ড্র করলেও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েছিল। চীনের পুরুষদের সেই হারের মধুর প্রতিশোধ নারীরা নিল বেশ কঠিনভাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।