BD Highlights
খেলা

চ্যাম্পিয়নস ট্রফির ট্যুর নিয়ে আপত্তি ভারতের, যে সিদ্ধান্ত আইসিসির

চ্যাম্পিয়নস ট্রফির ট্যুর নিয়ে আপত্তি ভারতের, যে সিদ্ধান্ত আইসিসির

ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না- এই খবর জানা গেছিল আগেই। আবার অন্যদিকে পাকিস্তানও ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট করতে রাজি নয়। এ পরিস্থিতিতে আইসিসি যখন সমাধান করতে গিয়ে দিশেহারা তখন চ্যাম্পিয়নস ট্রফি ট্যুর নিয়ে জানা গেল নতুন খবর। পিসিবি গত পরশু নিজেদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, আজ ইসলামাবাদ থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফির ট্যুর। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির পাশাপাশি পাকিস্তানের নয়নভিরাম এলাকা হুনজা, স্কার্দু, মারে ও মুজাফফরবাদেও নিয়ে যাওয়া হবে এই ট্রফি। হুনজা ও স্কার্দু অবস্থান কাশ্মীরের পাকিস্তান-শাসিত গিলগিট–বালটিস্তানে, মারে পাঞ্জাবে এবং মুজাফফরবাদ পাকিস্তান–শাসিত আজাদ কাশ্মীরে। তবে নতুন খবর হলো, ভারত নাকি পাকিস্তানের এই ট্রফি ট্যুর নিয়ে আপত্তি জানিয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে চ্যাম্পিয়নস ট্রফির ট্যুর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপত্তি জানিয়েছে আইসিসির কাছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে গতকাল বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর অঞ্চলে পিসিবির ট্রফি ট্যুর নিয়ে আপত্তি জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাইরে অন্য কোনো শহরে কিংবা স্টেডিয়ামে অথবা শপিং মলেও ট্রফি ট্যুর হলে বিসিসিআইয়ের কোনো আপত্তি নেই। কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) তারা এটা করতে পারে না।’ ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, বিসিসিআই আইসিসিতে আপত্তি জানানোর পর পিসিবি করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে ট্রফি ট্যুর সীমাবদ্ধ রাখতে রাজি হয়েছে। এ নিয়ে পিসিবির এক সূত্রের উদ্ধৃতিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি, ‘চ্যাম্পিয়নস ট্রফির কার্যক্রম এগিয়ে নিয়ে পাকিস্তানে কীভাবে আরও প্রচারণা বাড়ানো যায়, সে বিষয়ে আইসিসির সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করেছে পিসিবি।’ এ বিষয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যম এর বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তানও দিয়েছে একই খবর। তাদের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই আপত্তি জানানোর পর হুনজা, স্কার্দু, মারে ও মুজাফফরবাদে ট্রফি ট্যুর বাতিল করেছে আইসিসি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পিসিবি এক বিবৃতিতে আইসিসির এই সিদ্ধান্ত জানার খবর নিশ্চিত করেছে এবং পরবর্তী সিদ্ধান্তের জন্য বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিয়েছে তারা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন