BD Highlights
খেলা

জার্মানি যাচ্ছেন ২৪ হকি খেলোয়াড়

জার্মানি যাচ্ছেন ২৪ হকি খেলোয়াড়
হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি এখনো বৈঠকে বসতে পারেনি। আগামীকাল নির্বাহী কমিটির প্রথম সভা হওয়ার কথা। বৈঠকে না বসলেও হকির গতি ফেরাতে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন কর্মকর্তারা, যা খেলোয়াড়দের স্বস্তি এনে দিয়েছে। এ খেলাকে এগিয়ে নিতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক হকি সংশ্লিষ্টদের পরামর্শ নিচ্ছেন। ক্লাবগুলোয় পরিদর্শনে যাচ্ছেন। সেপ্টেম্বরে জাপানে পর্দা উঠবে এশিয়ান গেমসের। জাতীয় দল গেমসে অংশ নেবে। এ নিয়ে জাতীয় দলের প্রস্তুতি তুঙ্গে। প্রাথমিক ক্যাম্পে ৩৮ খেলোয়াড় থাকলেও পারফরম্যান্স বিবেচনা করে সংখ্যা নেমে এসেছে ২৪-এ। এখান থেকে চূড়ান্ত দলে ২০ জনের জায়গা পাওয়ার কথা। জার্মানির কন্ডিশনিং ক্যাম্পে এদের যাওয়ার কথা ছিল। কিন্তু হকি ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে ২৪ জনকেই জার্মানিতে পাঠানো। খেলোয়াড়দের সার্বিক সুযোগসুবিধা দীর্ঘমেয়াদি উন্নতি এবং দলের শক্তি বাড়ানোর কথা বিবেচনা করে ২৪ খেলোয়াড়ই জার্মানিতে ক্যাম্পে থাকবেন। সিলেকশন কমিটির চেয়ারম্যান ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় মাইনুল ইসলাম কৌশিক জানান, ‘মাঠের প্রশিক্ষণ অত্যন্ত ভালো হচ্ছে। পিটার গেরহার্ডের অধীনে সবাই মনোযোগ সহকারে প্রশিক্ষণ নিচ্ছে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন