ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া। বুধবার দুপুরে রাজধানী মতিঝিল থানায় জিডি করেন তিনি। জিডি করার সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী। সাধারণ ডায়রি করা নিয়ে ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারি পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবি গণমাধ্যমকে বলেন, ‘লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ এর আগে, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যা ও ধর্ষনের হুমকি পাওয়ার কথা উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন সুমাইয়া। তার পোস্ট দৃষ্টিগোচর হওয়া মাত্রই মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সুমাইয়াকে দেওয়া হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বাফুফে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।