জয় দিয়েই ২০২৪ সাল শুরু করেছিল বসুন্ধরা কিংস। বছরের শেষ দিনেও এলো জয়। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবলে ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়ে আসরে কোয়ালিফায়ারের দিকে এগিয়ে গেছে তারা। লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে তিন ম্যাচে জয়বঞ্চিত ছিল গেলবারের ট্রেবল জয়ীরা। জয় পেলেও ঘাম ঝরাতে হয়েছে। সত্যি বলতে কি এবারের ঘরোয়া মৌসুমে এখন পর্যন্ত চেনা দুর্বার কিংসের দেখা মেলেনি। তেমনভাবে নিস্তেজ ভাবটাও কাটেনি। তারপরও জয়ে ফেরাটা সামনে শক্তির টনিক হিসেবে কাজ করতে পারে। গতকাল কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা বল নিয়ন্ত্রণে রাখলেও আক্রমণ যে জোরালো ছিল তাও বলা যাবে না। আগের ম্যাচে একই ভেন্যুতে ফর্টিসের কাছে হারায় মিগেল ফিগেরারা বেশ সতর্ক ছিলেন। কেননা পুলিশের কাছে হারলে তাদের বিদায়ের শঙ্কায় থাকতে হতো। ছয় মিনিটে তপু বর্মণের গোলে এগিয়ে যাওয়ায় মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে। পুরো পয়েন্ট পেলেও তা কিন্তু হয়নি। পুলিশও চাপে রেখেছিল কিংসকে। মিনিট খানেক না পেরুতেই ম্যাচে সমতা ফেরায় পুলিশ। কিংসের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান এবারের মৌসুমে আলোচিত আল আমিন। ১১ মিনিটে ফের এগিয়ে যায় কিংস। গোল করেন অধিনায়ক মিগেল। বিরতির পর আরেক ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেস ব্যবধান ৩-১ করলে কিংসের জয় নিশ্চিত হয়। আল আমিন আরেক গোল করলেও হার এড়াতে পারেননি। শুক্রবার পুলিশের বিপক্ষে লিগে ষষ্ঠ ম্যাচ খেলবে কিংস। অন্যদিকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস ৩-০ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে পরাজিত করে। জয় কুমার ২ ও মোহাম্মদ নোভার ১টি গোল করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।