আইসিসি ম্যাচ টি-২০ ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের টিকিট বিক্রির হিড়িক পড়ে যাওয়ায় নিউইয়র্কে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যেকার ম্যাচের টিকিটের দাম বেড়ে ১৫ মে ১৭০ ডলারে উঠেছে। এগুলো মাঝের টিকিট। সামনের সারির টিকিট ৪শ' ডলারের অধিক মূল্যে ইতিমধ্যেই বিক্রি হয়েছে। এ খেলা হবে ১০ জুন সোমবার সকাল সাড়ে ১০টা থেকে নিউইয়র্ক সিটির সন্নিকটে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। অপরদিকে, টেক্সাসের ডালাস সিটিতে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ৭ জুন সন্ধ্যা সাড়ে ৮টা থেকে শ্রীলংকার সাথে বাংলাদেশের খেলার টিকিটের মূল্য ৪০ ডলার ছিল ১৫ মে। নিউইয়র্কের নাসাউ কাউন্টির স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৪ হাজার। টিকিট ক্রয়ের হিড়িক পড়ায় মূল্য বাড়িয়ে দেয়া হয়েছে। উল্লেখ্য, এই স্টেডিয়ামে ৯ জুন ভারত ও পাকিস্তানের মধ্যেকার খেলার টিকিটের দাম ১৫ মে পর্যন্ত ৭০ ডলারের নিচে ছিল। ৫ জুন ভারত ও আয়ারল্যান্ডের খেলার টিকিটের দাম আরও কম দেখা গেছে। এখানে পাকিস্তান কানাডার খেলা হবে ১১ জুন এবং ১২ জুন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যেকার খেলা। শ্রীলংকার সাথে সাউথ আফ্রিকার খেলা হবে ৩ জুন। অপরদিকে, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যেকার খেলা ১ জুন সন্ধ্যা সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ৬ জুন হবে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের খেলা সকাল সাড়ে ১১টা থেকে। ৪ নেদারল্যান্ডের সাথে খেলবে নেপালিরা। বাংলাদেশের অপর খেলাগুলো অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জের আর্নোস ভ্যাল স্টেডিয়ামে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।