BD Highlights
খেলা

ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরি

ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরি
বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরি আজ বিকেলে ঢাকায় পৌঁছেছেন। দুপুর ১২টায় বিমানবন্দরে উপস্থিত হওয়ার কথা থাকলেও ফ্লাইট মিস হওয়ায় তিনি শেষ পর্যন্ত বিকেল ৫টায় দেশ ফিরেছেন। বাফুফে সূত্রে জানা গেছে, লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। পরবর্তীতে নিজে টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেন, যার ফলে ঢাকায় ফেরা কিছু সময় বিলম্বিত হয়। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। হামজা এই ম্যাচগুলোতে অংশ নিতেই ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন