জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের চতুর্থ ম্যাচে চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ যুব দল। রবিবার ওমানের মাসকটে চীনের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের পাশাপাশি জুনিয়র হকি বিশ্বকাপে খেলা নিশ্চিত হতো বাংলাদেশের। তবে এখনো বিশ্বকাপের স্বপ্ন টিকে রয়েছে। পরের ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলেই যুব হকি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে তাদের। ‘বি’ গ্রুপে চার ম্যাচে এক জয় ও দুই ড্র এবং এক হারে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। এক পয়েন্ট কম নিয়ে চীন চতুর্থ স্থানে, পাকিস্তান শীর্ষে। এরপরই আছে মালয়েশিয়া। মাসকটে চীনের সঙ্গে সমান তালে লড়াই করেছে বাংলাদেশ। বিল্ডআপ করে খেলার পাশাপাশি আক্রমণে ওঠার চেষ্টা করে একটি গোল করতে পেরেছে। বিপরীতে লং পাসে খেলে চীন একাধিক গোলের সুযোগ পেলেও একটির বেশি করতে পারেনি। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে চীনের দু’টি গোলের চেষ্টা রুখে দিয়েছেন গোলকিপার মোহাম্মদ নয়ন। তৃতীয় কোয়ার্টারে এসে হয়েছে দুই গোল। ৪১ মিনিটে সতীর্থের পাসে মোহাম্মদ আলী জোরালো রিভার্স হিটে পোস্ট কাঁপান। ৪৮ মিনিটে ওয়াং ইবো পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতায় ফেরান। ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করতে ব্যর্থ বাংলাদেশ। শেষ মিনিটে খেলা আরও জমে ওঠে। পেনাল্টি কর্নার থেকে চীন পোস্ট ভেদ করলেও আম্পায়াররা সেটি বাতিল করে দেন। এ নিয়ে সময়ক্ষেপণ হলেও সিদ্ধান্ত বদল হয়নি। বাংলাদেশ শিবিরে তখন ড্রয়ের উল্লাস। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের সামিন মেহরাব হাসান। এদিকে, থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।