BD Highlights
খেলা

থাইল্যান্ডের কাছে পরাস্ত বাংলাদেশ

থাইল্যান্ডের কাছে পরাস্ত বাংলাদেশ

অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপে বাংলাদেশ নারী দল প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১-২ গোলে থাইল্যান্ডের কাছে হেরেছে। গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন অর্পিতা পালরা। চলতি বছরের জুনে সিঙ্গাপুরে এএইচএফ কাপ অ-২১ টুর্নামেন্টে থাইল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫-৪ গোলে। আজ যুব এশিয়া কাপে ওমানে সেই থাইল্যান্ডের বিপক্ষেই তারা ১-২ গোলে হারল। জুনে এএইচএফ কাপে শীর্ষ চার দলের মধ্যে থাকায় বাংলাদেশ নারী দল ওমানে যুব নারী এশিয়া কাপ খেলার সুযোগ পায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন