BD Highlights
খেলা

দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হামজা : জামাল ভূঁইয়া

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে শনিবার থেকে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশের। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া দুই বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামকে ছাড়াই বসুন্ধরা কিংস অ্যারেনায় বাকি খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শুরু করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। অভিষেকের অপেক্ষায় থাকা দুই ফুটবলার না থাকলেও প্রথম দিনের অনুশীলনে আলোচনায় ছিলেন। তাদের নিয়ে কথা বলেছেন জামাল ভূঁইয়া। হামজাকে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হিসেবে সম্বোধন করেছেন জামাল। বসুন্ধরায় অনুশীলনের সময় জামাল বলেছেন, ‘আমি মনে করি, এই দলে হামজা সেরা প্লেয়ার এবং সম্ভবত এই সাউথ এশিয়াতেও সেরা খেলোয়াড়। হামজা এলে সেটা সম্ভবত টিমের জন্য সেরা বুস্ট আপ হবে।’ আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশে ফিরতে চান জামাল। মিডফিল্ডার বলেছেন, ‘অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে আমি মনে করি, তাদের সঙ্গে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে আমরা প্রত্যাশা করি, একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা তিন পয়েন্ট নিতে চাই।’ আর ফাহমিদুলের জামাল বলেন, ‘ওকে দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি আসলেই উনাকে চিনি না, উনার সম্পর্কে তথ্য দিতে পারব না। কোচ তাকে চুজ করছেন, অবশ্যই তিনি ভালো খেলোয়াড়। তাকে আগে আমাদের সঙ্গে মানিয়ে নিতে হবে, তারপর আমরা দেখব কী হয়।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন