দারুণ জয় দিয়ে চলতি প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ জামল ধানমন্ডি ক্লাবকে ২- ১ গোলে হারিয়েছে দলটি। জামালের ফুটবলার মাহমুদুল হাসান কিরণ প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এ কারণে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে। শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলতে থাকে শেখ রাসেল। পঞ্চম মিনিটেই কাঙ্ক্ষিত গোল তুলে নেয় ২০১২-১৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।কোডাই লিডারের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন সুমন রেজা। এই ফরোয়ার্ডের পাসে অন্যপ্রান্তে থাকা ল্যান্ড্রি অনায়াসে লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কাটা খায় শেখ জামাল। সতীর্থের পাস ধরে ছুটছিলেন সারোয়ার জাহান নিপু, কিন্তু পেছন থেকে তাকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন মাহমুদুল হাসান কিরণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। কর্নারে নাইজেরিয়ান ফরোয়ার্ড গ্যানিউয়ের হেডে তেমন গতি ছিল না, কিন্তু বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। ৫৯তম মিনিটে শেখ জামালকে ম্যাচে ফেরার উপলক্ষ এনে দেন খোলমাতোভ। তবে শেষ রক্ষা হয়নি। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।