BD Highlights
খেলা

প্রথমবার মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল

প্রথমবার মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল
দেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আগামী এপ্রিলে মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা উইং বিষয়টি নিশ্চিত করেছে। মহিলা উইং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামী ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই জমজমাট আসর অনুষ্ঠিত হবে। প্রথমবারের এই আয়োজনে মোট তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। বিসিবি জানিয়েছে, প্রতিটি দলে জাতীয় দলের অভিজ্ঞ তারকাদের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সমন্বয় করা হবে। দল গঠনের জন্য অনুসরণ করা হবে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতি। এছাড়া টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দেরও মাঠ মাতাতে দেখা যাবে। এই ঐতিহাসিক টুর্নামেন্টের সফল বাস্তবায়নে গভর্নিং কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও মহিলা উইং-এর চেয়ারম্যান রুবাবা দৌলা। টুর্নামেন্টের ম্যাচ সূচি, ভেন্যু, সম্প্রচার স্বত্ব এবং ফ্র্যাঞ্চাইজি মালিকানা সম্পর্কিত বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বিসিবি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন