সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ ফাইনালে ওঠে। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রাতে দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে তাদের সঙ্গে মুখোমুখি লড়াই নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। আগামী রবিবার একই মাঠে হবে ভারত ও বাংলাদেশের শিরোপার লড়াই। টানা তিন ম্যাচ জিতে প্রতিযোগিতার শেষ ধাপে ভারত। আর প্রথম ম্যাচ ড্র করলেও পরের দুটি জিতেছে বাংলাদেশ। দুই দলই অপরাজিত থেকে শিরোপা নির্ধারণী মঞ্চে। বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে হয়েছে। ২০২৪ সালে শেষ আসরে বাংলাদেশ একমাত্র শিরোপা জেতে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে। তারা শিরোপা ধরে রাখার লড়াই করবে। ভারত অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথমবার এই ক্যাটাগরিতে তাদের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।