আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে ফেডারেশন কাপ শিরোপা জিতল বসুন্ধরা কিংস। ৭ দিন পর ফাইনালের বাকি ১৫ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ফাইনাল গড়ায় টাইব্রেকারে। আর তাতেই বাজিমাত করে করে বসুন্ধরা কিংস। ৫-৪ ব্যবধানে জিতে দলটি। চতুর্থবারের মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা। জয়ের নায়ক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। আবাহনীর ফরোয়ার্ড এমেকা ওগবুগের পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। আরো একটি পেনাল্টি সেভ করে দিয়েছিলেন বসুন্ধরার গোলরক্ষক। ফাইনাল শটে বসুন্ধরাকে আনন্দে ভাসান ডেসিয়েল। তার শট জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই উল্লাসে মাতে বসুন্ধরা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা। ফাইনাল গত ২২ এপ্রিলই শেষ হওয়ার কথা ছিল। তবে অকস্মাৎ কালবৈশাখীর ঝড়ে তা আর হয়নি। যদিও সেদিন নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে অতিরিক্ত সময়ের ১৫ মিনিটও হয়েছিল। তবে এরপরেই আলোকস্বল্পতায় ফাইনাল স্থগিত করতে বাধ্য হন ম্যাচ রেফারি সায়মন। ১-১ গোলে সেদিন ম্যাচ শেষ হয়েছিল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।