ফেব্রুয়ারিতে বাংলাদেশে হবে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ
ফেব্রুয়ারিতে বাংলাদেশে হবে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ
BD HIGHLIGHTS
নেপালে সিনিয়র নারী সাফের শিরোপা জেতার পর বাংলাদেশের ফুটবলে বইছে উন্মাদনা। এরই মধ্যে বুধবার সাফের কম্পিটিশন কমিটির এক সভা থেকে এলো সুখবর। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। জানা গেছে, আজ সাফের সভায় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ এবং তারিখ নির্ধারিত হয়েছে। আগামী বছরের ১১-১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে বসবে সাফ চ্যাম্পিয়নশিপ এর আসর। আজ সাফের ভার্চুয়াল সভায় দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে- একটি মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ এবং অন্যটি ছেলেদের অনূর্ধ্ব-১৯ সাফ। অনূর্ধ্ব-২০ সাফের আয়োজক বাংলাদেশ হলেও ছেলেদের অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতাটি আয়োজিত হবে পাশের দেশ ভারতে। আগামী বছর ৫ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আসরটি চলবে। এদিকে, এ বছরের শুরুর দিকে ঘরের মাঠে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। সেই শিরোপা ধরে রাখার মিশনে এই টুর্নামেন্টের নতুন আসরটি বসতে যাচ্ছে নিজেদের দেশের মাটিতে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।