BD Highlights
খেলা

বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় বিদায়ী সরকারের পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে এবার নতুন পরিচয় পেল দেশের ক্রীড়াঙ্গনের হৃদপিণ্ড-জাতীয় স্টেডিয়াম। বিডি প্রতিদিন/এমআই

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন