BD Highlights
খেলা

বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির ব্যাপক সাফল্য

বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির ব্যাপক সাফল্য
বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের এখন জয় জয়কার। সাফ অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের দল। মেয়েরা বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলছে। অভিষেক আসরে প্রথম দুই ম্যাচ হারলেও সাগরিকা, অর্পিতাদের নৈপুণ্য দেখে ফুটবলপ্রেমীরা মুগ্ধ। ছোটদের এমন সাফল্যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। এর মাঝে আবার বড় সুখবর দিল দেশের জনপ্রিয় ক্লাব বসুন্ধরা কিংস। তারা চলতি বছর অক্টোবরে চীনে পুরুষ অনূর্ধ্ব-১৬ হুরাই কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে। কিংস ম্যানেজমেন্ট তা গ্রহণও করেছে। শুধু দলীয় সাফল্য নয়, নতুন ফুটবলার তৈরি করতে খুদে খেলোয়াড়দের নিয়ে গত বছর থেকে একাডেমি ঢালু করেছে এ ক্লাব। বাংলাদেশের ইতিহাসে শুধু বসুন্ধরা কিংসই এ উদ্যোগ নিয়েছে। দেশের ফুটবল জাগিয়ে তুলতে ও ফুটবলার সংকট দূর করতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে কিংস এমন মেগা কর্মসূচি হাতে নিয়েছে। যা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া ফুটবলেও প্রশংসিত হচ্ছে। তারই বড় প্রমাণ হচ্ছে দক্ষিণ এশিয়ার একমাত্র ক্লাব হিসেবে সাড়া জাগানো হুরাই কাপে খেলার আমন্ত্রণ। ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের জাংজুতে এ আসর বসবে। অনূর্ধ্ব-১৬ আন্তর্জাতিক ফুটবলে চীনের আটটি ক্লাব খেলবে। ইউরোপের বিখ্যাত ক্লাব জার্মানির বুরুশিয়া ডর্টমুন্ড, নেদারল্যান্ডসের পিএসভি, ফেনর্ড, পর্তুগালের স্পোর্টিং সিপি, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের সাও পাওলো ও আর্জেন্টিনার রিভার প্লেট টুর্নামেন্টে অংশ নেবে। স্বাগতিক চীনের বাইরে এশিয়ার শুধু কিংসই খেলবে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় সংগ্রহ করতে এসব ক্লাবে ফুটবল একাডেমি রয়েছে। কিংসের কর্মসূচি চোখে পড়ায় আয়োজক কমিটি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন