দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছেন রাচিন রবীন্দ্র! ১০ ম্যাচের তিনটিতে সেঞ্চুরি করে একশর বেশি স্ট্রাইক রেটে ৫৭৮ রান করেছেন তিনি। অথচ অধিনায়ক কেইন উইলিয়ামসন ইনজুরিতে না পড়লে হয়তো ঠিকঠাক সুযোগই মিলতো না তার। দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে রাচিন এখন বাংলাদেশে। প্রথম ম্যাচটি খেলতে কিউই দলের সঙ্গে এখন তিনি আছেন সিলেটে। সাদা বলের বিশ্বকাপের পর টেস্ট খেলতে মুখিয়ে আছেন, এমনটিই জানালেন রাচিন। শুক্রবার সিলেটে স্থানীয় সাংবাদিকদের জন্য পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটা একটা অবিশ্বাস্য ব্যাপার (বিশ্বকাপ)। আমার মনে হয় সবকিছু খুব দ্রুত হয়ে গেছে আর আমি এখন খুবই সৌভাগ্যবান। দেখুন, এটা আসলে বুঝিয়ে দেয় দলের পরিবেশটা কেমন আর আমি কতটুকু স্বাধীনতা নিয়ে খেলেছি। সময়টা উপভোগ করেছি আর দলে অনেকদিন যারা আছে তাদের কাছে শিখেছি। আশা করি তাদের কাছ থেকে শেখাটা চালিয়ে যেতে পারবো।’ ‘আমাদের সাদা বলে বেশ ব্যস্ততাই গেছে। এখন আবার লাল বলে ফেরাটা মনে হয় উপভোগই করবো। কারণ এখানে আপনার ইন্টেন্ট দরকার হয়, আপনি সবসময় রান করার দিকে তাকিয়ে থাকেন। এটা আপনাকে রান করার ভালো সুযোগ করে দেবে। কিন্তু কন্ডিশন, পিচের ওপরও অনেক কিছু নির্ভর করে।’ টেস্ট ক্রিকেট থেকে বছরখানেক দূরেই ছিলেন রাচিন রবীন্দ্র। সবশেষ ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে মাউন্ট মঙ্গুনই টেস্টে খেলেছিলেন রাচিন। ওই ম্যাচেও হেরেছিল তার দল। এখন আবার সুযোগ পেয়েছেন টেস্টে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।