BD Highlights
খেলা

বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠিত

৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ (বিএজিসি)-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ১৭৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন নেপালের অ্যামেচার গলফার সদভাব আচারিয়া, রানার আপ বাংলাদেশের শফিকুল ইসলাম এবং বাংলাদেশের সৈনিক সাহাব উদ্দিন তৃতীয় স্থান অধিকার করেছেন। মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার ও রানার আপ সৈনিক জাকিয়া সুলতানা। মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা ও সৈনিক সোনিয়া আক্তারের সমন্বয়ে গঠিত মহিলা 'এ' দল চ্যাম্পিয়ন এবং দক্ষিণ কোরিয়ার হাইউং উম ও জিন সুক উন'র সমন্বয়ে গঠিত মহিলা দল রানার আপ হয়। সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বিদেশি কূটনীতিকবৃন্দ, স্পন্সরগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন