BD Highlights
খেলা

বাফুফের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ২০১৮ সাল থেকে এই সীমাবদ্ধতা আরোপ ছিল। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাফুফের ওপর ‘অর্থনৈতিক নিষেধাজ্ঞা’ থাকলেও অর্থ প্রদান অব্যাহত ছিল ফিফার। তবে নানা ধরনের সীমাবদ্ধতা এবং বাড়তি নজরদারি অব্যাহত ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন এসব কেটে গেল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফা ফান্ডের অডিটের জন্য ফিফার প্রতিনিধি দল এসেছিল। বাফুফের ধারণা ছিল মার্চের মাঝামাঝি সময়ে ফিফা থেকে একটি সংবাদ পাবে। প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই বাফুফে সেই খবর পেল। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই মূলত ফান্ড ছাড়করণের শিথিলতা সরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন