গত তিন মাস ধরে বাংলাদেশ নারী ফুটবল দলের বেতন বকেয়া আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এমন বাজে অবস্থা কেনো, এ নিয়ে অডিট হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের তিন মাসের বেতন বকেয়া আছে। ভবিষ্যতে ফুটবলারদের বেতন বকেয়া থাকবে না সে বিষয়ে তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। দেশের সামর্থের মধ্যে নারী ফুটবলারদের সমস্যা সমাধান করা হবে। বাফুফের আর্থিক সমস্যা এবং অনিয়ম নিয়ে অডিট হবে। এই উপদেষ্টা আরও বলেন, নারী ফুটবলকে এগিয়ে নিতে সবার পরামর্শ এবং সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের বেতন বৈষম্য নিয়ে আলোচনা হয়েছে। আবাসন সংকটের কথা জানিয়েছেন মেয়েরা। প্রধান উপদেষ্টা তাদের সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছেন। এর ভিত্তিতে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।