টানা ৬টি ম্যাচ হেরে কার্যত বিপিএলের চলতি আসর থেকে সবার আগে বিদায় ঘটে গেছে নোয়াখালী এক্সপ্রেসের। তাদের জন্য বিপিএল এবারই প্রথম আসর। কিন্তু অভিষেক আসরকে সাফল্যের রঙে মোড়াতে না পারলেও বাজে পারফরম্যান্স দিয়ে স্মরণীয় করে রাখলো নোয়াখালীর দলটি। কিন্তু শেষ মুহূর্তে এসে হঠাৎই জ্বলে উঠলো তারা। রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের দেখা পাওয়ার পর এবার ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো তারা। টানা দুই জয়ে প্লে-অফে খেলার সম্ভাবনা কাগজে-কলমে টিকিয়ে রাখলো নোয়াখালী এক্সপ্রেস। ৮ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করলেও টেবিলের তলানীতেই রইলো তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে নোয়াখালী এক্সপ্রেস। জবাব দিতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৮.২ ওভারে অলআউট হয়ে যায় ১৪৩ রানে। ব্যাট হাতে নোয়াখালী এক্সপ্রেসের এই জয়ে দারুণ অবদান রাখেন আফগান তারকা মোহাম্মদ নবির ছেলে হাসান ইশাখিল। বিপিএলের অভিষেকেই ৬০ বরে ৯২ রানের আসাধারণ এক ইনিংস খেলে নোয়াখালীকে জয় এনে দেন তিনি। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ঢাকা ক্যাপিটালসের ওপর ঝড় বইয়ে দেন নোয়াখালীর বোলাররা। হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ নবি নেন ২টি করে উইকেট। ১টি নেন আবু জায়েদ রাহী। আরেকটি হলো রানআউট। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন (২০ বলে) মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৩ রান করেন মোহাম্মদ মিঠুন ও ২৯ রান করেন শামীম হোসেন মজুমদার। নাসির হোসেন কোনো রানই করতে পারেননি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে নোয়াখালী এক্সপ্রেস। ৬০ বলে ৯২ রান করেন হাসান ইশাখিল। ৪৮ রান করেন সৌম্য সরকার। ১৭ রান করেন মোহাম্মদ নবি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।