নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এবার তামিম ইকবাল মুখ খুললেন। যদিও এখনো তিনি সবকিছু ঝুলিয়ে রেখেছেন ‘বিশেষ’ আদেশের ওপর। তবে বিশ্বকাপের আগে থেকে ক্রিকেটের বাইরে থাকা তামিম এবার আগামী বিপিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বনানীতে এক সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে আগামী জানুয়ারির পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের পরই সংবাদ সম্মেলনে তামিম বলেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচন নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। তাই তিনি আমাকে জানুয়ারি পর্যন্ত থামতে বলেছেন। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। আমি হয়তো বা বিপিএল থেকে আমার খেলাটা শুরু করবো। তামিম বলেন, ‘আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় এই জিনিসটা করবো না বা করতে চাই না। আরেক মাস সময় নেই বা আরও কিছু সময় নেই। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে। যেহেতু ওনারা একটা কথা বলেছেন তাই তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি আর বিপিএল খেলি তারপর দেখা যাক কি হয়। ইচ্ছাকৃতভাবে আমি জিনিসটাকে কোনোভাবেই লম্বা করবো না। আমি চেয়েছি আমার উত্তরটা আজ দিতে। যেহেতু ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে উনি (পাপন) আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নিবেন না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমিও ওপেক্ষা করছি কি হয় জানার জন্য।’ এসময় তামিম বলেন, ‘কাল থেকে বাংলাদেশের টেস্ট শুরু হচ্ছে। আমি আশা করবো আমার বক্তব্য বা আজকে যা বলছি এখানে এটা যেন কোনোভাবে খেলার ওপর ইম্প্যাক্ট না পড়ে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
xaZpzfFrdKAMC
rjtudEHPqSMXBxDU