বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ মৌসুমের খেলোয়াড় নিলামের নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিপিএল গভর্নিং কাউন্সিল। আজ রাতে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছ, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। এর আগে ১২তম আসরের নিলাম ১৭ নভেম্বর হওয়ার কথা ছিল। তা পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়। আবারও পরিবর্তন করে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ তৃতীয়বারের মতো তারিখ পরিবর্তন করে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হয়। এবারই প্রথমবারের মতো বিপিএলে খেলোয়াড় বাছাইয়ে ড্রাফটের পরিবর্তে নিলামের আয়োজন করছে বিসিবি। রাজধানীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুর গ্র্যান্ড বলরুমে বিকেল ৩টা থেকে নিলাম অনুষ্ঠিত হবে। বিসিবি জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় নিশ্চিত করা এবং নিলাম প্রক্রিয়া আরও সুসংগঠিতভাবে আয়োজনের লক্ষ্যেই তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।