বিশ্বকাপে দল বাড়াচ্ছে আইসিসি, সুবিধা পাবে বাংলাদেশ
সদ্যই শেষ হওয়া আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল আটটি দল। পরের আসরে এই সংখ্যা আরও বাড়াচ্ছে আইসিসি। আগামী আসর থেকে আরও দুটি দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ২০২৯ সালে মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপের পরের আসর। সেবার মূল পর্বে খেলবে মোট ১০ দল। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। সর্বশেষ নারী বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবার দল সংখ্যা বাড়ায় আগামী আসরেও বাংলাদেশের খেলার পথ প্রশস্ত হয়েছে। আইসিসির এমন উদ্যোগের পেছনে কাজ করেছে গত আসরের সফলতা। ভারতে আয়োজিত সর্বশেষ আসরে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ায় এবার আইসিসিও দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে দর্শক উপস্থিতি স্পর্শ করেছে নতুন উচ্চতা। পুরো আসরে প্রায় তিন লাখ দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছে। এর আগে কখনো কোনো নারী ক্রিকেট ইভেন্টে এত দর্শক উপস্থিতি হয়নি। একই সঙ্গে টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার। অবশ্য, সর্বশেষ আসরের আগেই নারী বিশ্বকাপের প্রাইজমানিও বৃদ্ধি করেছে আইসিসি। এই আসরে মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, আগের আসরের চেয়ে প্রায় ৩০০ শতাংশ বেশি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।