বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ
শেষ ম্যাচটা খেলেই সিরিজটা নিজেদের করে নিতে চেয়েছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল বৃষ্টি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। আজকের ষষ্ঠ ও শেষ ম্যাচটি যদি জিতে যেত, তবে ৪-২ ব্যবধানে জেতার স্বাদ নিয়ে দেশে ফিরত তারা। কিন্তু বৃষ্টির হানায় ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় ৩-২ ব্যবধানেই সিরিজের শিরোপা উঠল বাংলাদেশের হাতে। আজ বৃহস্পতিবার কলম্বোয় টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি। সিরিজে দুই সেঞ্চুরি করা জাওয়াদ আবরার মাত্র ১ রান দলীয় সংগ্রহে থাকা অবস্থায় শূণ্য করে সাজঘরে ফেরেন। তবে শুরুতেই ধাক্কা সামাল দেন ওপেনার কালাম সিদ্দিকি ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দু’জনে মিলে গড়েন ৬৫ রানের জুটি। সিদ্দিকি ৩১ রানে বিদায় নিলেও আজিজুল থেমে থাকেননি। এরপর রিজান হোসেনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন আজিজুল। দুর্দান্ত ব্যাটিং করেও মাত্র ৬ রান দূরে থেকে সেঞ্চুরি মিস করেন তিনি। ৯৪ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। আজিজুলের বিদায়ের ঠিক তিন ওভার পরেই নামে বৃষ্টি, তখন বাংলাদেশের স্কোর ৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান। অপর প্রান্তে রিজান ৪৮ রানে ও আবদুল্লাহ ৫ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টির পর দীর্ঘ অপেক্ষা করেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ঘরের মাঠেই শ্রীলঙ্কা যুব দল সিরিজ হাতছাড়া করে, আর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ট্রফি হাতে তুলে নেয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।