বৃহস্পতিবার আরচারি দিয়ে অলিম্পিক মিশন শুরু করছে বাংলাদেশ
বৃহস্পতিবার আরচারি দিয়ে অলিম্পিক মিশন শুরু করছে বাংলাদেশ
BD HIGHLIGHTS
আরচারি ইভেন্ট দিয়ে আগামীকাল বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক মিশন শুরু করবে বাংলাদেশ। আরচার মো. সাগর ইসলাম বৃহস্পতিবার প্যারিসের ইনভেলিদেস ভেন্যুতে অনুষ্ঠিতব্য পুরুষ ব্যক্তিগত র্যাংকিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। প্রথম বাধা অতিক্রম করতে পারলে সাগর আগামী ৩০ জুলাই খেলবেন। বাংলাদেশ আরচারি দলের কোচ জার্মানির মার্টিন ফ্রেডরিক এক বার্তায় বলেন, ‘তিন দিন যাবত আমরা এখানে (প্যারিস) আছি। অনুশীলন করে যাচ্ছি। অনুশীলন সুবিধা ভালো আছে। বাংলাদেশের সঙ্গে এখানে সময়ের ব্যবধান রয়েছে। আগে এসে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছি।’ ভেন্যু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কোচ বলেন, পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আর্চারি ভেন্যুটি খুবই সুন্দর এবং শহরের কেন্দ্রে অবস্থিত। মার্টিন জানান, তিন দিন আগে সাগরের ঘাড়ে সমস্যা হয়েছিল এবং থেরাপি এখনও চলছে। সাগর অবশ্য আজকের আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নিয়েছে এবং সে খেলার জন্য প্রস্তুত। এদিকে, শ্যুটার রবিউল ইসলাম ২৮ জুলাই ছাতেইরক্স শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেল বাছাই পর্বে অংশ নেবেন। সাঁতারু সামিউল ইসলাম রাফি ৩০ জুলাই প্যারিস লা ডিফেন্স অ্যারেনায় ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং একই ভেন্যুতে ৩ আগস্ট আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে অংশ নেবেন। ইংল্যান্ডে বসবাস করা বাংলাদেশি স্প্রিন্টার ইমরানুর রহমান ৪ আগস্ট স্ট্যাডে ডি ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্ট বাছাইপর্বে অংশ নেবেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।