ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় হ্যানয়ে পৌঁছান এই মিডফিল্ডার। ক্লাব দল লেস্টার সিটির ম্যাচ থাকায় নির্ধারিত সময়ের একদিন পর দলে যোগ দেন তিনি। ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে করে ভিয়েতনামে পৌঁছান হামজা। জাতীয় দলের ম্যানেজার আমের খান বিমানবন্দর থেকে তাকে গ্রহণ করেন। ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে কিছুটা সময় লাগে। এদিন বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয় স্থানীয় সময় বিকেল ৫টায়। তবে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে হামজার অনুশীলনে অংশ নেওয়ার সম্ভাবনা কম। তবুও সতীর্থদের সঙ্গে দেখা করতে অনুশীলন মাঠে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। দুটি ম্যাচ শেষ করে দল ঢাকায় ফিরবে, আর হামজা চৌধুরী ফিরে যাবেন ইংল্যান্ডে।
0 Comments
Your Comment