BD Highlights
খেলা

ভুটানের বিপক্ষে ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় হামজা

ভুটানের বিপক্ষে ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় হামজা
বুধবার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমে ঘরের মাঠে প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে দেখা যাবে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এমন ইঙ্গিতই দিয়েছেন। মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরার সাথে আরো উপস্থিত ছিলেন অধিনায়ক জামালা ভুঁইয়া। গতকাল সকালে ইংল্যান্ড থেকে দেশে এসেই বিকেলে দলের সাথে অনুশীলনে নেমে পড়েছিলেন হামজা। কোচ ক্যাবরেরা আগামীকাল ম্যাচে হামজার খেলার ব্যপারে নিশ্চয়তা দিয়েছেন। তবে ইতালিয়ান প্রবাসী আরেক ফুটবলার ফাহমিদুলকে মূল দলে রাখা হবে কিনা সেটা নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি ক্যাবরেরা। এছাড়া আগামীকাল বুধবার কানাডা প্রবাসী শমিত সোমের দলের সাথে যোগ দেবার কথা রয়েছে। ভুটানের ম্যাচের পাশাপাশি আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্যাবরেরা। সেই দলে এই তিন প্রবাসী ফুটবলারই রয়েছেন। এর আগে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর। এখন ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার অপেক্ষা, এ নিয়ে সমর্থকদের মাঝেও বেশ উত্তেজনা দেখা দিয়েছে। যদিও ম্যাচটিকে ঘিড়ে টিকেট প্রাপ্তির বিষয়ে ফুটবল ভক্তদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন