মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপ ২০২৬-এ মালদ্বীপকে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। রবিবার দুপুরে থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে বাংলাদেশের হাতে উঠে চ্যাম্পিয়নের ট্রফি। সাবিনা খাতুনের নেতৃত্বে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। তাঁর নেতৃত্বে বয়সভিত্তিক টুর্নামেন্টে অসংখ্য ট্রফি জিতেছে বাংলাদেশ। সাফ ফুটবলের পর সাফ ফুটসালেও বাংলাদেশ ইতিহাস গড়ল সাবিনার নেতৃত্বে। থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাও আবার অপরাজিত ভাবে। এর আগে, পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বাংলাদেশ। সমান ম্যাচে ভুটান ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। টুর্নামেন্টে যাওয়ার আগে অনেকের ধারণা ছিল খালি হাতে দেশে ফিরবেন সাবিনারা। ফুটসালে তো তাদের কোনো অভিজ্ঞতা নেই। সেই সাবিনারা ফুটসালে দেশকে এনে দিল বিরল সম্মান। প্রথম সাফ চ্যাম্পিয়নশিপেই অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাবিনা, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীনরা যে ফুরিয়ে যায়নি তা ফুটসালেই প্রমাণ দিয়েছেন। সাবিনা যে পারফরম্যান্স প্রদর্শন করেছেন, তা ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপকে হার মানিয়েছে। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল তারই। ফুটসাল ও ফুটবলের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু মেয়েরা তো এ খেলায় মোটেই অভ্যস্ত ছিলেন না। সাফই তাদের ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক প্রথম খেলা। সেখানে কি না বাজিমাত করলেন তারা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে বুঝিয়ে দিয়েছেন নতুন কৌশল হলেও এ খেলার শিরোপা জেতার সামর্থ্য তাদেরও রয়েছে। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করায় শঙ্কায় ছিল কী যেন হয়। শেষ পর্যন্ত নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। আজ মালদ্বীপকে হারিয়েচ্যাম্পিয়ন বাংলাদেশ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।