বিদেশের মাটিতে এক মাসে তৃতীয় পদকের দেখা পেলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। এবারের তার অর্জনটা অবশ্যই বড়। মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে স্বর্ণ জয় করেছেন তিনি। বিদেশের মাটিতে এটাই তার প্রথম স্বর্ণ। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাঁতারুকে পেছনে রাফি সাঁতার শেষ করেন ২৬.৬৮ সেকেন্ডে। ক্যারিয়ারসেরা টাইমিং গড়ে এই সাঁতারু বলেন, ‘আমার নিজের প্রিয় ইভেন্টে সেরা টাইমিং করে প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জিতেছি। খুবই ভালো লাগছে। আমি ২৫ এর ঘরে টাইমিং নিয়ে আসতে চাই। এজন্য নিবিড় অনুশীলন করছি। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফির আগের সেরা টাইমিং ছিলো ২৭.১৭ সেকেন্ড। এই টাইমিং থাইল্যান্ডে সাঁতার চ্যাম্পিয়নশিপে রুপা জেতেন তিনি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯ দশমিক ১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন। ১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন রাফি ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।