রংপুর রাইডার্সের লক্ষ্য ফাইনাল খেলা: ব্যাটিং কোচ আশরাফুল
রংপুর রাইডার্সের লক্ষ্য ফাইনাল খেলা: ব্যাটিং কোচ আশরাফুল
BD HIGHLIGHTS
রংপুর রাইডার্সের সঙ্গে কোচ হিসেবে বড় মঞ্চে মোহাম্মদ আশরাফুলের যাত্রা শুরু হতে যাচ্ছে। দলটির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। তার অধীনেই আসন্ন গ্লোবাল সুপার লিগ টি-২০ টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুরের ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মিরপুরে রংপুরের সহকারী হিসেবে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আশরাফুল। পাঁচ দলের এই টুর্নামেন্টকে কঠিন মানলেও গ্লোবাল সুপার লিগে ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-২০, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে খেলোয়াড়রা এতোটা সুযোগ পায় না গ্লোবালি যে টুর্নামেন্টগুলো হয়।’ তিনি আরও বলেন, ‘এটা একটা সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’ গ্লোবাল সুপার লিগের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে রংপুর। এর মধ্যে ৯ জন বাংলাদেশি, বাকি চারজন বিদেশি। বিপিএলের জন্য নিজেদের সাজানো স্কোয়াডের বাইরেও আছেন আফিফ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বিরা। নিজেদের দল নিয়েও বেশ আশাবাদী আশরাফুল। তিনি বলেন, ‘রংপুর দল হিসেবে খুবই ভালো। আমরা জানি যে বিপিএলে এটি দল হিসেবে তিন-চারটি দলের একটি। প্রচুর গোছানো একটা দল। এই দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আরও তিন দিন আমরা অনুশীলন করব, এরপর একটি অনুশীলন ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজেও আরও চার দিন অনুশীলন করব। ভালো পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।