বসুন্ধরা কিংস ফিরল বীরের বেশে। কিংসের দাপটের সামনে টিকতে পারলো না রহমতগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় ম্যাচের ১০ মিনিটে জনাথন ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় কিংস। ১২ মিনিটেই ম্যাচে ফেরে রহমতগঞ্জ। নাবিব নেওয়াজ জীবন গোলটি করেন। তবে বিরতিতে যাওয়ার আগে আবারও লিড নেয় কিংস। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় কিংস। সমানতালে লড়তে থাকে রহমতগঞ্জও। তবে ব্যবধান তো কমাতে পারেনি উল্টো আরো গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পরে পুরান ঢাকার দলটি। ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার সোহেলের জোরালো শট গোলরক্ষক হাবিব ঠিকমতো প্রতিহত করতে না পারলে জালে জড়িয়ে যায়। ৭৬তম মিনিটে হেডে কিংসের গোলের হালি পূর্ণ করেন ডিফেন্ডার তপু বর্মন। তার ৩ মিনিট পর মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। তবে কিংস গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি স্যামুয়েল বোয়েটাং। ঘানার ফরোয়ার্ডের নেওয়া শট ফিস্ট করে কিংসকে রক্ষা করেন গোলরক্ষক জিকো। পরে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।