BD Highlights
খেলা

রোমাঞ্চকর লড়াইয়ে নেপালকে হারাল বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে নেপালকে হারাল বাংলাদেশ

পাঁচ টেস্টের কাবাডি সিরিজের তৃতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পল্টন ময়দানে তৃতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৪২-৩৭ পয়েন্টে। প্রথমার্ধে ২০-১৭ পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিকরা। নেপালের বিপক্ষে ৫৩-২৯ ব্যবধানে জিতে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাদের ৪৫-৪২ পয়েন্টে হারিয়ে সমতা ফিরিয়েছিল সফরকারীরা। এই জয়ে বাংলাদেশ সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। তৃতীয় ম্যাচের শুরুতে ২ পয়েন্ট তুলে নেয় নেপাল। তবে ধীরে ধীরে গুছিয়ে ওঠা বাংলাদেশ বিরতিতে যায় ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধেও লড়াই হয়েছে জমজমাট। কখনও এগিয়ে গেছে বাংলাদেশ, কখনও নেপাল। তবে ম্যাচের শেষ মিনিটে ব্যবধান গড়ে বাংলাদেশ। লোনাসহ ৪ পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যাওয়া প্রতিপক্ষকে আর আটকাতে পারেনি নেপাল। এ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের দিপায়ন গোলদার। বুধবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ। জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন