এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। টানা তৃতীয় ম্যাচে জয়ের ধারা ধরে রেখে এবার শ্রীলঙ্কাকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের যুবারা। বুধবার চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাজমুল হুদা ফয়সাল করেছেন জোড়া গোল। এছাড়া ইকরামুল ইসলাম, মোহাম্মদ মানিক ও বায়েজিদ বোস্তামি একটি করে গোল করেন। ম্যাচের ২৪তম মিনিটে ইকরামুলের গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। পাঁচ মিনিট পর অপুর পাস ধরে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। প্রথমার্ধ শেষ হয় ২-০ তে। বিরতির পরও থেমে থাকেনি বাংলাদেশের আক্রমণ। রিফাত কাজীর বাড়ানো বল থেকে গোল করেন ফয়সাল। যোগ করা সময়ে আবারও জালের দেখা পান তিনি, এর ঠিক আগেই দূরপাল্লার শটে স্কোরলাইনে নাম লেখান বায়েজিদ। শেষ পর্যন্ত ৫-০ গোলের সহজ জয় পায় বাংলাদেশ। এই নিয়ে বাছাইপর্বে তিন ম্যাচে তিন জয় নিয়ে নিজেদের জাল অক্ষত রাখল বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। আগামী শুক্রবার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।