BD Highlights
খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের
সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে নিজেদের ফর্ম ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে পরাজিত করে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ ছিল চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথম সেট থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথম সেট ২৫-২০ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেটেও ২৫-২১ পয়েন্টে জিতে ২-০ সেটে এগিয়ে যায়। তৃতীয় সেটে ছন্দ খুঁজে পায় শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে। এই সেটে শ্রীলঙ্কা ২৫-১৫ পয়েন্টে জয়লাভ করে। এরপর চতুর্থ সেটে দুই দলের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। পয়েন্টে সমানে সমানে পাল্লা দিয়ে চলে খেলা। টানটান উত্তেজনার পর এই সেটও শ্রীলঙ্কা জিতে নেয় ২৫-২২ পয়েন্টে। ম্যাচ গড়ায় পঞ্চম ও শেষ সেটে। নির্ধারিত সেটে এসে লড়াই আরও জমে ওঠে। একপর্যায়ে দুই দলের পয়েন্ট দাঁড়ায় ১১-১১। এই সময় নিজেদের স্নায়ু ধরে রাখে এবং দুর্দান্ত খেলা উপহার দিয়ে টানা চার পয়েন্ট তুলে নেন বাংলাদেশের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ১৫-১১ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে পুরো দল। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের নাঈম। এর আগে টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও জয় পেতে যথেষ্ট বেগ পেতে হয় স্বাগতিকদের। নেপালকে তারা হারায় ৩-২ সেটে। শ্রীলঙ্কাকে হারানোর পর টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান এখন আরও মজবুত হলো।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন