BD Highlights
খেলা

সাফের শিরোপা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশের দল ঘোষণা

সাফের শিরোপা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশের দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোট কাটিয়ে ২৩ জনের দলে ফিরেছেন ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার। স্কোয়াডে নতুন মুখ ৯ জন। সাফ শিরোপা ধরে রাখার মিশনে অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলে দল গড়েছেন পিটার বাটলার। গতবারের দল থেকে নেই আঁখি খাতুন, সিরাত জাহান স্বপ্না, মার্জিয়া, সোহাগী কিসকু, সাজেদা খাতুন, আনুচিং মোগিনী, ইতি রানী ও সাথী বিশ্বাস। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, মুনকি আক্তার, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, সাগরিকা, মিলি আক্তার ও শাহেদা আক্তার রিপা। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর শুরু হবে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের আসর। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ২৩ অক্টোবর খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ দল: গোলরক্ষক: রূপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার। ডিফেন্ডার: মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম। মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন খাতুন, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্না চাকমা। ফরোয়ার্ড: তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও সাগরিকা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন