সাম্প্রতিক সময়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করায় সুসংবাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালের পর এবারও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। টানা দ্বিতীয় সাফজয়ে ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল ১৩২ নম্বরে উঠে এসেছে। শুক্রবার নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। দক্ষিণ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের মঞ্চে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। র্যাংকিংয়ে বাংলাদেশি ছেলেদের উন্নতি খুব একটা না হলেও ঠিকই হচ্ছে মেয়েদের। বর্তমান র্যাংকিংয়েও মেয়েদের থেকে বেশ পেছনে ছেলেরা। শেখ মোরসালিন-তপু বর্মনদের বর্তমান অবস্থান ১৮৫ নম্বরে। চার মাস পর প্রকাশিত র্যাংকিংয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে উন্নতি হওয়ায় দুই ও তিনে উঠেছে স্পেন ও জার্মানি। এই দুই দলকে জায়গা দিতে দুই ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। ৪ নম্বরে থাকা ইংল্যান্ডের পরেই আছে সুইডেন ও কানাডা। সাতে জায়গা পেয়েছে ব্রাজিল। এক ধাপ উন্নতি হয়েছে তাদের। ব্রাজিল শীর্ষ দশে জায়গা পেলেও আর্জেন্টিনা ৩৩ নম্বরে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।